শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খানকে শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (৯ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তেজী গং স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আব্দুন নাসের খান বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন আদেশ অনুযায়ী তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পূর্ববর্তী নিবন্ধফিফটি করেই ফিরলেন তামিম
পরবর্তী নিবন্ধসুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত