লোহিত সাগর এড়িয়ে উত্তমাশা অন্তরীপের পথে সৌদির ৮ ট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক

লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের নৌ অবরোধের কারণে সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারকে নির্ধারিত রুট পরিবর্তন করতে হয়েছে। বাব আল-মান্দেব প্রণালিতে বাধার মুখে পড়ে সৌদির জাহাজগুলো দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ (কেপ অব গুড হোপ) ঘুরে যেতে বাধ্য হয়েছে।

শনিবার (১ আগস্ট) ইয়েমেনের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি এ তথ্য জানিয়েছেন।ইয়াহইয়া সারি বলেন, সৌদি আরবের বিরুদ্ধে তাদের সামুদ্রিক অবরোধ আরও বিস্তৃত করা হয়েছে এবং সৌদি জাহাজগুলোকে যেখানে সম্ভব সেখানে লক্ষ্যবস্তু করা হবে।

তিনি বলেন, আমরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ অব্যাহত রাখব এবং আমাদের সক্ষমতার মধ্যে যেখানেই তাদের জাহাজ পাওয়া যাবে, সেখানেই পৌঁছাব।ইয়েমেনের জনগণের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার এবং দেশের অধিকার পুনরুদ্ধারে সশস্ত্র বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে।

এর আগে, সানার বিমানবন্দরে সৌদি অবরোধের জবাবে ‘অবরোধের জবাবে অবরোধ’ নীতির আওতায় গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছিল ইয়েমেনের আনসার আল্লাহ (হুথি)।

পূর্ববর্তী নিবন্ধইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প
পরবর্তী নিবন্ধগণ-রায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ