ইউক্রেনের রাজধানী কিয়েভের পশ্চিম উপকণ্ঠের কাছে একটি গুদামে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে হামলার পর গুদামটিতে বড় ধরনের আগুন ও বিস্ফোরণ ঘটে।
শনিবার (২৯ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।কিয়েভ অঞ্চলের গভর্নর তিমুর তাকাচেঙ্কো বলেন, এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। নিহতদের মধ্যে দিমিত্রিভস্কা গ্রামের মেয়র তারাস দিদিচও রয়েছেন।
ইউক্রেনের প্রসিকিউটররা জানিয়েছেন, গুদামটিতে ‘বিস্ফোরক বস্তু’ সংরক্ষণ করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তারা ফৌজদারি তদন্ত শুরু করেছেন।প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত প্রায় ৮টা ১০ মিনিটে একটি ড্রোন কিয়েভের পশ্চিমে মিলা শহরের একটি প্রতিষ্ঠানের এলাকায় আঘাত হানে বা সেখানে বিধ্বস্ত হয়। এরপর সেখানে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ শুরু হয়।


