রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৮

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

তাদের কাছ থেকে এক হাজার ৯৮৪ পিস ইয়াবা, চার কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৮৫০ গ্রাম আইস ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা রুজু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমেসির রেকর্ডের রাতে ম্যাকাবি খাইফাকে উড়িয়ে দিল পিএসজি
পরবর্তী নিবন্ধজুটি বাঁধছেন সাইমন-অপু বিশ্বাস