রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক

শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করা সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী রোববার (২৬ জুলাই) সপরিবারে বঙ্গভবন ছাড়বেন।শুক্রবার (২৪ জুলাই) তার পরিবারের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বঙ্গভবন ছাড়ার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবন ত্যাগ করে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে উঠবেন মো. সাহাবুদ্দিন।এর আগে শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

এক জরুরি প্রেস ব্রিফিংয়ে স্পিকার জানান, রাষ্ট্রপতির স্বাক্ষরিত পদত্যাগপত্র বিকেল ৫টা ১ মিনিটে তার কাছে জমা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ
পরবর্তী নিবন্ধকাফরুলে দুর্বৃত্তদের গুলিতে যুবদল কর্মী নিহত