ম্যানিলায় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক

ফিলিপাইনের ম্যানিলায় শুভেচ্ছা বিনিময় করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইড লাইনে তারা এ শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলা‌দে‌শের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং জয়শঙ্কর তার সামা‌জিক যোগা‌যোগ মাধ্যম ফেসবু‌কে এ তথ্য জা‌নি‌য়ে‌ছেন।ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন খলিলুর রহমান। তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

পূর্ববর্তী নিবন্ধপ্রশ্ন ফাঁসের ঘটনায় বিশেষ ঘোষণা দিলেন মোদী
পরবর্তী নিবন্ধমোদীর আশ্বাস যথেষ্ট নয়: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর