মুকসুদপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি :

খালেদা জিয়ার জন্মদিনে মুকসুদপুরে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার দিগনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।

উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুবুল আলম হিরুর সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহফুজুর রহমান মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল আলম, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব বদরুজ্জামান এজাজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হক হাওলাদার, উপজেলা মহিলা দলের সভানেত্রী জোহরা আলম, পৌর মহিলা দলের আহ্বায়ক নিশাত জাহান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বিশ্বাস, উপজেলা ওলামা দলের আহ্বায়ক এনামুল হাসান মাসুদ ও শ্রমিকদল নেতা পলাশ শেখ।

এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর নেতৃত্ব ও অবদানের কথা স্মরণ করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুর পৌর নির্বাচনে মেয়র পদে গণসংযোগে এগিয়ে এম ওহিদুল ইসলাম
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ‘অটো ফাইন সিস্টেম’