মেহের মামুন, মুকসুদপুর প্রতিনিধি

আসন্ন মুকসুদপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে মুকসুদপুর পৌরসভার এলাকায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের মধ্যে বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর নাম আলোচনায় এলেও মুকসুদপুরে আলোচিত মুখ হিসেবে মুকসুদপুর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশন, বেসরকারি ইউনিটের সহ-সভাপতি, মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম ওহিদুল ইসলাম।
শনিবার (১৫ আগষ্ট) বিকালে নির্বাচানকে সামনে রেখে তার কমলাপুর গ্রামের ৭ এবং ৮ নং ওয়ার্ড বাসীকে সাথে নিয়ে দুই ওয়ার্ডের প্রতিটি বাড়িতে বাড়িতে তিনি গণসংযোগ করেন।
এলাকাবাসীর সাথে কুশল বিনিময়ের সময় স্থানীয়রা তার সাথে থাকার ইচ্ছা প্রকাশ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকে দলীয় রাজনীতির পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় এলাকায় একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন এম ওহিদুল ইসলাম ।
বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, সাধারণ মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের কারণে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার নাম ভোটারদের মুখে শোনা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, মুকসুদপুর – কাশিয়ানী নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ১, আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের একান্ত আপনজন, আস্থা ভাজন, স্নেহ ভাজন, তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয় থাকায় নির্বাচনে অংশ নিলে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হতে পারেন।
মেয়র প্রার্থী এম ওহিদুল ইসলাম জানান, আমি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের হাতকে শক্তিশালী করতে আসন্ন মুকসুদপুর পৌর নির্বাচনে অংশ নিতে চাই৷
তিনি আরও জানান, আমি নির্বাচিত হলে মুকসুদপুর পৌরসভার, গরীব, দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করবো।
এছাড়া মাদক, জুয়া, সুধ, ঘুষের সাথে কোন আপস না করে জনগণ কে সাথে নিয়ে প্রতিহত করবো। অন্যদিকে, পৌর নির্বাচন ঘিরে পৌরসভার বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ, মতবিনিময় এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা ক্রমেই বাড়ছে।
নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা আরও দৃশ্যমান হবে বলে স্থানীয়দের ধারণা।


