আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১৩৭তম শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর শরী‘আহ সুপারভাইজরি কমিটির ১৩৭তম সভা অনুষ্ঠিত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে
সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু নোমান মোঃ রফিকুর রহমান।

সভায় শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য মুফতী ড. মোঃ আনোয়ার
হোসাইন মোল্লা, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, অধ্যাপক ড. হাফিজ
মুজতাবা রিজা আহমাদ এবং মুফতী আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক; ব্যাংকের
ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ রাফাত উল্লা খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব
মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী, জনাব সৈয়দ আবুল হাসেম এফসিএ.
এফসিএমএ এবং ইভিপি ও শরী‘আহ সুপারভাইজরি কমিটির সচিব জনাব মোঃ
কবির আহমদ উপস্থিত ছিলেন।


সভায় ব্যাংকের বিভিন্ন বিনিয়োগ মোডের পিপিজি ও ফাইন্যান্সিং পলিসি
পর্যালোচনাসহ ব্যংকের বিভিন্ন শাখা ও বিভাগের দৈনন্দিন কার্যক্রমে উদ্ভূত
নতুন বিষয়সমূহের উপর শরী‘আহ মতামত ও প্রয়োজনীয় অনুমোদনের বিষয়ে
বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরী‘আহ
নীতিমালার যথাযথ পরিপালন নিশ্চিত করা এবং গ্রাহকদের জন্য শরী‘আহ-সম্মত
ব্যাংকিং সেবা প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরমজানে ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২