মুকসুদপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেলোয়ার হোসেন, মুকসুদপুর(গোপালগঞ্জ):

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষে সারাদেশের ন্যায়গোপালগঞ্জের মুকসুদপুরে ২৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কমলাপুর বাস স্ট্যান্ডের দলীয় কার্যালয় হতে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুকসুদপুর কলেজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার আমির প্রফেসর ইমরান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা নায়েবে আমির অধ্যাপক আঃ ওয়াহাব মোল্লা। সমাবেশে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীউপজেলা নায়েবে আমির আঃ আজিজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী নজিবুর রহমানসহ উপজেলা অন্যান্য নেতৃবৃন্দ,পৌর ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধনির্বাচনে যে দলই জয়ী হোক, সংস্কার বাস্তবায়নে অনিশ্চয়তা থাকবে না: প্রধান উপদেষ্টা