মুকসুদপুরে আ.লীগ নেতা বালা মিয়ার সভাপতির পদ থেকে পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল ৫ টায় মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে কাশালিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন।

লিখিত পদত্যাগপত্রে তিনি বলেন, আজ হতে আওয়ামীলীগের রাজনৈতিক কর্মকান্ডের সাথে আর কোন সম্পর্ক থাকবে না। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সবসময় সচেতন থাকবেন এবং রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অভিমত ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধনকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধজামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি