মাহমুদুল হাসান বাপ্পীকে যুবদলের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় মুকসুদপুরে আনন্দ মিছিল

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কৃতি সন্তান, সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় মুকসুদপুরে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাহমুদুল হাসান বাপ্পীর এ অর্জন মুকসুদপুর-কাশিয়ানী তথা গোপালগঞ্জবাসীর জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাচ্চু শেখ, পৌর বিএনপির সভাপতি টুলটু বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুর রহমান এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান বাপ্পীকে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে নেতাকর্মীরা মাহমুদুল হাসান বাপ্পীর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ রাজনৈতিক জীবনের জন্য শুভকামনা জানান।

পূর্ববর্তী নিবন্ধবিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল
পরবর্তী নিবন্ধআইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ