মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কর্মসংস্থান ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী-এর নেতৃত্বে ২৬ মার্চ ২০২৬ তারিখ জাতীয় স্মৃতিসৌধ, সাভার-এ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীগণ ও সকলস্তরের কর্মকর্তা/কর্মচারী। দিনের সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ মহান দিবসের কর্মসূচি শুরু হয়।

কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ১৯৭১ সালের এই দিনে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ব্যাংকের কেন্দ্রীয় মসজিদে ২৫ মার্চ ২০২৬ তারিখ বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধস্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন