স্পোর্টস ডেস্ক
জুড বেলিংহ্যামের দুর্দান্ত জোড়া গোলে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।মিয়ামি গার্ডেনসে কোয়ার্টার-ফাইনালে একসময় ১-০ গোলে পিছিয়ে থাকা থ্রি লায়ন্স অতিরিক্ত সময়ে ঘুরে দাঁড়িয়ে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করে। একই সঙ্গে বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠার নরওয়ের স্বপ্নও ভেঙে যায়।
ম্যাচের ৩৬তম মিনিটে আন্দ্রেয়াস স্কিয়েলদেরুপের দুর্দান্ত বাঁ-পায়ের শটে এগিয়ে যায় নরওয়ে। তার শটটি ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে দূরের পোস্টে লেগে জালে জড়ায়। ম্যাচে ধারাবাহিক আক্রমণের পুরস্কার হিসেবেই এই গোল পায় নরওয়ে।তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইংল্যান্ড। বক্সের ভেতরে সুযোগ পেয়ে জুড বেলিংহ্যাম জোরালো শটে গোল করে ম্যাচে ১-১ সমতা আনেন।


