বিশ্বকাপ উন্মাদনায় ব্র্যাক ব্যাংক: ০% পে-ফ্লেক্সে কেনা যাবে টিভি ও হোম এন্টারটেইনমেন্ট পণ্য

নিউজ ডেস্ক

ফিফা বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সারা দেশে ছড়িয়ে পড়েছে ফুটবল
উন্মাদনা। এই উদযাপনকে আরও রঙিন করতে গ্রাহকদের জন্য ‘০% পে-ফ্লেক্স’ ক্যাম্পেইন
চালু করেছে ব্র্যাক ব্যাংক।


এই উদ্যোগের আওতায় দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স বিক্রয় প্রতিষ্ঠানগুলো থেকে ০%
ইন্টারেস্টে সর্বোচ্চ ২৪টি মাসিক সহজ কিস্তিতে (EMI) টেলিভিশন ও হোম এন্টারটেইনমেন্ট
পণ্য কেনার সুযোগ পাবেন ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকরা।


ক্যাম্পেইনের আওতায় সিঙ্গার বাংলাদেশ থেকে কেনাকাটায় সর্বোচ্চ ২৪ মাস এবং বেস্ট
ইলেকট্রনিক্স, ইলেকট্রা ইন্টারন্যাশনাল, ইলেকট্রো মার্ট, এসকোয়ার ইলেকট্রনিক্স, ফেয়ার
ইলেকট্রনিক্স, হায়ার বাংলাদেশ, র‍্যাংগস ইলেকট্রনিক্স, র‍্যাংগস ই-মার্ট, ট্রান্সকম
ইলেকট্রনিক্স ও ওয়ালটন থেকে কেনাকাটার ক্ষেত্রে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত ০%
ইন্টারেস্টে পে-ফ্লেক্স সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এছাড়া বাটারফ্লাই মার্কেটিং, দারাজ বাংলাদেশ, পিকাবু ডটকম এবং সনি স্মার্ট থেকে পণ্য
কিনলে সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত ০% পে-ফ্লেক্স সুবিধা পাওয়া যাবে।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মো.
মাহীয়ুল ইসলাম বলেন, “ফুটবল এমন একটি খেলা, যা আবেগ, আনন্দ ও উদযাপনের মুহূর্তে
পরিবার, বন্ধু এবং পুরো সম্প্রদায়কে একসূত্রে গেঁথে রাখে। গ্রাহকরা যেন খরচের আগাম চাপ
ছাড়াই নিজেদের ঘরে বসে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসরের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে
পারেন, সেটিই আমরা পে-ফ্লেক্স সুবিধার মাধ্যমে নিশ্চিত করতে চাই।”
অংশগ্রহণকারী মার্চেন্ট এবং অফারের বিস্তারিত শর্তাবলি জানতে গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের
ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা ২৪/৭ কল সেন্টারে যোগাযোগ করতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধআদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির
পরবর্তী নিবন্ধঅবৈধ পুশ-ইন ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী