নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ও চীনের মধ্যে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর এই সফরে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি প্রটোকল ও একটি অ্যাকশন প্ল্যান সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।
এ সফরে তাঁর সঙ্গে ২৪ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম রাষ্ট্রীয় সফরে গত ২১ জুন মালয়েশিয়া যান।
এরপর ২২ জুন তিনি চীন সফরে যান।


