প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে।

মঙ্গলবার (৯ জুন) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন প্রকল্পের অনুমোদন, সংশোধন এবং অগ্রগতি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১