প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে তাকে সংযুক্ত করা হলো। তবে এতে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এই কর্মকর্তা ঢাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির প্রটোকল অফিসার ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে কর্মরত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধলাখ লাখ মানুষের অংশগ্রহণে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধসীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন