প্রথমার্ধে জর্ডানের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

জিওভান্নি লো সেলসোর পর লাউতারো মার্টিনেজের গোলে দ্বিগুণ লিড পেয়ে বিরতিতে গিয়েছে আর্জেন্টিনা। জর্ডানের বিপক্ষে ‘জে’ গ্রুপের শেষ ম্যাচটি বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি বেঞ্চ পরীক্ষার মিশন হিসেবে নিয়েছেন। দুজন বাদে বদলে ফেলেছেন আগের ম্যাচের পুরো একাদশ। তাদের নিয়েই প্রথমার্ধ পেলেন দুই গোলের লিড।

আগের দুই ম্যাচে আর্জেন্টিনার করা পাঁচটি গোলই ছিল লিওনেল মেসির পায়ে। এমনকি তিনি আসরের সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। ফলে মেসিহীন আর্জেন্টিনার হয়ে আজ (রোববার) কে গোল করবেন সেই প্রশ্ন ছিল। দারুণ এক ফ্রি-কিকে লো সেলসো এবং পেনাল্টিতে লাউতারো মার্টিনেজ গোল করে যেন সেই উত্তরটাই দিলেন।

পূর্ববর্তী নিবন্ধরামপুরায় যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় আজ
পরবর্তী নিবন্ধদ্বিতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা