পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

চারদিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৫ মে) দুপুর ১২টার দিকে পাবনা জেলা স্টেডিয়াম হেলিপ্যাডে পৌঁছান তিনি। ২৪ এপ্রিল ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই পাবনাতে তার প্রথম সফর।

পাবনাতে কয়েকটি প্রোগ্রামে অংশ নেবেন রাষ্ট্রপতি। পাবনার নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে আগামীকাল গণসংবর্ধনা দেওয়া হবে।

রাষ্ট্রপতি পাবনায় পৌঁছলে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, গোলাম ফারুক প্রিন্স ও নাদিরা ইয়াসমিন জলি এবং জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহিম লাল, নাগরিক কমিটির আহ্বায়ক অঞ্জন চৌধুরী পিন্টু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে পাবনা সার্কিট হাউস চত্বরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে গার্ড অব অনার দেওয়া হয়।

রাষ্ট্রপতির সঙ্গে আছেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা।

আগামী ১৮ মে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির। খবর: বাসস

পূর্ববর্তী নিবন্ধজনগণের সেবা করাই বড় কাজ : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধ‘আইএমএফ কোনো শর্ত দেয়নি, তাদের ওপর নির্ভরশীল নই’