পপুলার লাইফের নবাবগঞ্জে বীমা দাবীর৩ কোটি ১৬ লক্ষ ৮ হাজার টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

বীমা শিল্পে গ্রাহকের আস্থা বৃদ্ধির লক্ষ্যে পপুলার লাইফ দ্রুত বীমা পরিশোধের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে আজ ৮ অক্টোবর পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর নবাবগঞ্জ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৬ লক্ষ ৮ হাজার টাকার চেক নবাবগঞ্জ তাজমিন কমিউনিটি সেন্টারে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন।

অনুষ্ঠানে সভপতিত্ব করেন জিএম মোঃ সালাহউদ্দিন আহমেদ। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

প্রধান অতিথি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী তিনি তাঁর বক্তব্যে বলেন- “সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে”

পূর্ববর্তী নিবন্ধপানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প: স্বরাষ্ট্রমন্ত্রী