পপুলার লাইফের নড়াইলে বীমা দাবীর ৩ কোটি ১৩ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে গত (২০ সেপ্টেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর নড়াইল
অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৩ লক্ষ টাকার চেক নড়াইল উপজেলা পরিষদ
মিলনায়তনে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি
এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত
আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল
হোসেন ও মোঃ খলিলুর রহমান সিকদার, এইডি মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রকল্প
পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল ।

অনুষ্ঠানে সভপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ
মোঃ আবিদুর রহমান। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রকল্প ইনচার্জবৃন্দ এবং
কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ছবিতে প্রধান অতিথিকে বীমা
দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

প্রধান অতিথি কোম্পানীর ব্যবস্থাপনা
পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম
ইউসুফ আলী তাঁর বক্তব্যে বলেন- “সততা, পরিশ্রম ও পেশাদারিত্ব বজায় রেখে
আগামী দিনে গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আমাদেরকে অগ্রসর হতে হবে”

পূর্ববর্তী নিবন্ধপপুলার লাইফের যশোরে বীমা গ্রাহকের বীমা দাবীর ৪ কোটি ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরওতুলে ধরতে হবে: রাষ্ট্রদূত