পপুলার লাইফের যশোরে বীমা গ্রাহকের বীমা দাবীর ৪ কোটি ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ
হিসেবে গতকাল (২০ সেপ্টেম্বর) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর যশোর
অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৪ কোটি ৯ লক্ষ টাকার চেক যশোর কোম্পানীর
নিজস্ব সেমিনার কক্ষে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের
প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা
পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন,
ডিএমডি মোঃ কামাল হোসেন ও মোঃ খলিলুর রহমান সিকদার।

অনুষ্ঠানে সভপতিত্ব
করেন প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত
ছিলেন প্রকল্প ইনচার্জবৃন্দ এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে। প্রধান
অতিথি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স
ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী তাঁর বক্তব্যে বলেন- “বীমা দাবী দ্রুত
ও যথাযথভাবে পরিশোধ করা সহ আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পপুলার লাইফ দেশের
বীমা খাতে পথিকৃৎ হয়ে উঠবে”।

পূর্ববর্তী নিবন্ধএকাদশে ভর্তির দ্বিতীয় দফায় আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধপপুলার লাইফের নড়াইলে বীমা দাবীর ৩ কোটি ১৩ লক্ষ টাকার চেক হস্তান্তর