পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৩.১ ডিগ্রিতে

জেলা প্রতিনিধি

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশা।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়া সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। এ নিয়ে টানা ৫ দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার (২৫ নভেম্বর) ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও মঙ্গলবার (২৪ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভোরের দিকে কুয়াশার ঘনত্ব আরও বাড়তে পারে।

আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা সেনাবাহিনীর, ১২১ হুথি যোদ্ধা হতাহত
পরবর্তী নিবন্ধমাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ