নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭৯

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা প্রায় ৬০০ জনে পৌঁছেছে। অপরদিকে এখনো নিখোঁজ আছেন প্রায় দুই হাজার মানুষ।বিজ্ঞাপনশুক্রবার (২৮ আগস্ট) নেপালের দুর্যোগ প্রশমন সংস্থা তাদের সর্বশেষ আপডেটে জানায়, বন্যাকবলিত স্থান থেকে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আর নিখোঁজ আছেন ১ হাজার ৯২৪ জন। যারমধ্যে বিদেশি ৫১৭ জন।আক্রান্তস্থলে উদ্ধার অভিযান চালাতে নিরাপত্তাবাহিনীর ১৫ হাজার সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।অপরদিকে নেপালের পুলিশ ৫৭৫ জন বিদেশি নিখোঁজ থাকার তথ্য দিয়েছে। যারমধ্যে ৩৬টি দেশের নাগরিক আছেন। এরমধ্যে ভারতের সর্বোচ্চ ১৮৩ জন, যুক্তরাষ্ট্রের ৬৫ জন এবং ইউক্রেনের ৬২ নাগরিকের খোঁজ পাওয়া যায়নি। এরসঙ্গে ৩৩ ব্রিটিশ নাগরিকও নিখোঁজ আছেন।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য, রেহাই পাবে না কেও : সিরিয়া
পরবর্তী নিবন্ধবাংলাদেশের মক্কা চুক্তিতে যোগ দেওয়ার ইচ্ছায় নজরে রাখছে ভারত