নিজস্ব প্রতিবেদক
দেশের বাইরে বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা, ভিলা-জমি কেনার প্রমাণ দিতে পারলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।
তিনি লিখেছেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধূলিকণারও প্রমাণ দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবো। আর যা শাস্তি হবে মাথা পেতে নেবো।’
১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে ফেসবুক লাইভে আসবেন আসিফ মাহমুদ
তিনি বলেন, ‘দেশের বাইরে পলিটিশিয়ান, ব্যবসায়ীদের সম্পত্তি অনেক অনুসন্ধানী সাংবাদিক-সরকার এর আগে বের করেছে। সরকারের এই ক্যাপাসিটি আছে, এইটা কোনো রকেট সায়েন্স না।
রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হইলে আপনারা এআই দিয়ে বানানো ভুঁইফোঁড় আজকের কণ্ঠের ৭ মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান করতে পারেন?’
আসিফ আরও বলেন, ‘৬ মাসেই বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে, দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে, আপনাদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতি থেকে চোখ সরাতে নাটক শুরু করেছেন?’
তিনি বলেন, ‘আপনাদের বিরোধীদলকে দমন-পীড়নের পদ্ধতির সঙ্গে লীগের দমন-পীড়নের পার্থক্য কোথায়?’


