দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

দেশের ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের এক পূর্ভাবাসে এ তথ্য জানানো হয়েছে।

ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (১৮৮ মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।বিজ্ঞাপন

পূর্ববর্তী নিবন্ধউপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি
পরবর্তী নিবন্ধহাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৪ আগস্ট