দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা

নিজস্ব প্রতিবেদক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (৫ অক্টোবর) সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসককে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি (বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত) বহাল থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, ১৭ অক্টোবর অফিস খোলা
পরবর্তী নিবন্ধ২২ অক্টোবরের ছুটি অনুমোদন মন্ত্রিসভায়, পূজায় টানা ৫ দিনের ছুটি