ঢাকায় রাতে বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এতে আরও জানানো হয়, সন্ধ্যা ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ৬ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল অতি সামান্য।

পূর্ববর্তী নিবন্ধদেশের রাজনীতির রিমোট কন্ট্রোল দিল্লিতে: গোলাম পরওয়ার
পরবর্তী নিবন্ধসরকারের পাঁচ মাস পূর্তি : আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন