টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

স্পোর্টস ডেস্ক

টাইব্রেকারে চমক দেখিয়ে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে, আর হতাশার ধারাবাহিকতায় আবারও ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

মঙ্গলবার প্লে-অফ ফাইনালে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায়। সেখানে বসনিয়া ৪-১ ব্যবধানে জয় পায়।

ম্যাচের প্রথমার্ধের শেষদিকে ডিফেন্ডার অ্যালেসান্দ্র ব্যাসতোনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইতালি, যা ম্যাচে বড় প্রভাব ফেলে।

এর ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হলো ইতালি, যারা সর্বশেষ ২০১৪ সালে এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল।

অন্যদিকে, বসনিয়া ‘বি’ গ্রুপে খেলবে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে কানাডা, কাতার ও সুইজারল্যান্ড। জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য এই আসরে বসনিয়ার অংশগ্রহণকে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধইরানে সামরিক অভিযান ২-৩ সপ্তাহের মধ্যে শেষ হবে: ট্রাম্প
পরবর্তী নিবন্ধবৈশ্বিক সংকটে চাপে বাংলাদেশ, আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থায় বড় ঝুঁকি