জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে

নিজস্ব প্রতিবেদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তাকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

মোজাফফর সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানির জন্য রয়েছে। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

পূর্ববর্তী নিবন্ধনৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন