জাতীয় বার্ন ইনস্টিটিউটে আজও প্রবেশে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় আহত ৩৬ জন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর হাসপাতালটিতে রোগী আসতে শুরু হলে বাড়ানো হয় নিরাপত্তা। প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়, যা আজও আছে।

রোববার (২৭) জুলাই সরেজমিনে দেখা যায়, হাসপাতালটির জরুরি বিভাগের প্রবেশ মুখে পুলিশ ও র্যাব সদস্যরা দায়িত্ব পালন করছেন। রোগী-রোগীর স্বজন এবং চিকিৎসা কার্যক্রমে জড়িত ছাড়া কাউকে হাসপাতালটিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এছাড়া স্বেচ্ছাসেবক হিসেবে স্কাউট সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

তবে গত কয়েকদিন হাসপাতালটির সামনে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করলেও আজ বেলা ১১টা পর্যন্ত সেনাবাহিনীর কোনো টহল দল দেখা যায়নি।

গত ২১ জুলাই ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। দগ্ধদের অনেকেই এখনো চিকিৎসাধীন আছেন। হতাহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে অভিবাসন আরও কঠোর করার পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের
পরবর্তী নিবন্ধএবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ