ছাতকে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সুনামগঞ্জ প্রতিনিধি :

ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের বড় বিহাই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ছাতক থানা পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নানের মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে ১ হাজার ৬৪০ কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ-সার বিতরণ
পরবর্তী নিবন্ধ৪৬তম বিসিএস: ১৪১৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন