ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ।

রোববার  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নুসরাত আরিফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

উপজেলার ২০ শয্যা হাসপাতালের সামনে একটি বাড়িতে শিশু দের মূখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন

এসময় অন্যান্যদের মধ্যে  আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা.  তৌফিক আহমদ, ডা.শরিফ, পরিবার পরিকল্পনা নিভাগের শহিদুল ইসলাম,স্বাস্থ্য সহকারী, এএইচ আই নাসির আলী, এইচ আই রতি কান্ত তালুকদার  প্রমূখ।

উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন সারা দেশের ন্যায় ছাতক উপজেলায়ও ক্যাম্পেইন শুরু হয়েছে। সকলের সহযোগিতায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করতে হবে।

সচেতন নাগরিক দের এগিয়ে আসা অত্যান্ত প্রয়োজন। ৬ মাস থেকে ৫ বছরের শিশু দের অভিভাবক গণ গুরুত্ব সহকারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে এগিয়ে আসতে হবে। তবেই সরকারের এ কর্মসূচী পুরোপুরি ভাবে বাস্তবায়ন হবে।

পূর্ববর্তী নিবন্ধবজ্রপাতে ১২ বছরে প্রায় ৪ হাজার প্রাণহানি
পরবর্তী নিবন্ধলন্ডনের আদলে শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, এটি স্মরণকালের ইতিহাস