ছাতকে চেয়ারম্যান প্রার্থী আখতার তালুকদারের সমর্থনে মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আখতার হোসেন তালুকদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরশপুর গ্রামে মরহুম হাজী বশিদ মিয়া তালুকদারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাজী কালা মিয়া তালুকদার।

সভায় লন্ডনপ্রবাসী আফরোজ মিয়া তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রামের মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাজী মোঃ আখতার হোসেন তালুকদারের প্রতি সমর্থন জানান। তারা এলাকার উন্নয়ন, জনসেবা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ আখতার হোসেন তালুকদার বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতাই তার পথচলার প্রধান শক্তি। নির্বাচিত হলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। ইউনিয়ন পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

তিনি আরও বলেন, ক্ষমতা নয়, সেবাই তার মূল লক্ষ্য। প্রতিশ্রুতির পরিবর্তে বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান তিনি।মতবিনিময় সভায় স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে নির্বাচনী এলাকায় তার প্রচারণা আরও জোরদার হয়েছে বলে সমর্থকেরা জানান।

পূর্ববর্তী নিবন্ধমাদারীপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ