গাইবান্ধায় ট্রাকচাপায় তিনজন নিহত

জেলা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমীর তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনায় ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। তিনজনের মৃত্যুর কথা শুনেছি। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধএবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৫০ বিলিয়ন ডলার
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অংশীদারিত্ব জোরদারের অঙ্গীকার