খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেল স্টেশনের অদূরে একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে দর্শনার দিকের মেইন লাইনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন চুয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে উথলী স্টেশনের ক্রসিং পার হয়ে মূল লাইনে ওঠার সময় শেষের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। বগিটি রেলকর্মীদের বিশ্রামঘর হিসেবে ব্যবহৃত হয়।

এ দুর্ঘটনার ফলে খুলনার সঙ্গে দেশের সব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু রায় বলেন, পাকশী বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হবে না।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু নিয়ে আরও ২০৪ জন হাসপাতালে ভর্তি
পরবর্তী নিবন্ধ৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের