কারাগারমুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী

জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন।

বুধবার (৩ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

তার বিরুদ্ধে থাকা ১২টি মামলার জামিনসংক্রান্ত কাগজপত্র ও সর্বশেষ জামিননামা যাচাই-বাছাই শেষে কারা কর্তৃপক্ষ মুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে।
রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগার থেকে বের হন সেলিনা হায়াৎ আইভী।

তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মুহাম্মদ মোতাহার হোসেন।
এ ছাড়া ঢাকা বিভাগের ডিআইজি (প্রিজন-২) টিপু সুলতানও বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন সেলিনা হায়াৎ আইভী। সবগুলো মামলায় জামিন পাওয়ার পর বুধবার রাতে তিনি কারামুক্ত হন।

পূর্ববর্তী নিবন্ধড্রোন হামলায় কুয়েতে ৪ বাংলাদেশি আহত
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: শফিকুর রহমান