কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

কলকাতায় একটি হোটেলে ভয়াবহ আগুনে শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই বাংলাদেশি। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে শহরের ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা গেছে, স্থানীয় সময় রাত ২টার দিকে নিউ মার্কেটের কাছে হোটেলটিতে আগুন লাগে। ওই সময় বেশিরভাগ অতিথি ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন হোটেলের ভেতরে আটকা পড়েন।

এসি বিস্ফোরণ থেকে আগুনের সন্দেহপ্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চারটি দমকলের গাড়ি। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও সেখানে গিয়ে উদ্ধারকাজে যোগ দেন।দমকলকর্মীরা হোটেলের ভেতরে আটকে পড়া অতিথিদের বের করে আনতে অভিযান চালান। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে 
পরবর্তী নিবন্ধমুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন