ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামের চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতা শীর্ষক এক সেমিনার ১২ মে, মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালক প্রফেসর ড. এম মাসুদ রহমান প্রধান অতিথি এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের সদস্য ও ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালক মো. আব্দুস সালাম এফসিএ, এফসিএস এবং মো: এস এম আব্দুল হামিদ এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি নয়াপল্টনের ভারপ্রাপ্ত পরিচালক ডা. এ এ এম কামার উদ্দিন মোযাক্কিরের সভাপতিত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন আইবিএফ এর জিএম মো. ফাইজুল কবির এবং ডিজিএম মো. জসিম উদ্দীন ও এজিএম কবীর উদ্দিন, ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, মিপুর, মুগদা ও ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক মিরপুরের সুপারগন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আহমদ মোরতুজা চৌধুরী। তিনি হাম রোগের লক্ষণ, চিকিৎসা, জটিলতা ও প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিশুদের নিয়মিত টিকাদানের গুরুত্ব তুলে ধরেন।

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
পরবর্তী নিবন্ধ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ