নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। ২৩ এপ্রিল, বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব সভাপতিত্ব করেন।
সভায় কোম্পানির পরিচালক এস. এম. আব্দুল হামিদ, এফসিএ এবং মোঃ আলতাফ হুসাইন, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও আবু সাঈদ মোঃ নাহিদ, এফসিএস, কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।
এসময় শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৫ সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।


