ইরানে অবিস্ফোরিত বোমা সরানোর সময় আইআরজিসির ১৪ সদস্য নিহত

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে ইসলামি রেভ্যলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ১৪ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নিহতরা একটি বিশেষায়িত ইউনিটের সদস্য ছিলেন, যারা ওই এলাকায় ছড়িয়ে থাকা অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে কাজ করছিলেন।

অভিযানের সময় হঠাৎ একটি গোলাবারুদ বিস্ফোরিত হলে এই হতাহতের ঘটনা ঘটে।

ফার্স নিউজের তথ্য অনুযায়ী, জানজান প্রদেশে প্রায় ১ হাজার ২০০ হেক্টর কৃষিজমি অবিস্ফোরিত গোলাবারুদের ঝুঁকির মধ্যে রয়েছে। এসব গোলাবারুদ নিষ্ক্রিয় করতে কাজ চালিয়ে যাচ্ছিলেন সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা।

ঘটনার পর আহতদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা বারের নির্বাচনে বিএনপিপন্থি প্যানেলের নিরঙ্কুশ জয়
পরবর্তী নিবন্ধজাপান গেলেন জামায়াত আমির