আলোচনার মধ্যেই ইরানের শীর্ষ নেতাদের হত্যার পরিকল্পনা করে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা আলোচনার সময় ইরানের শীর্ষ আলোচকদের হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল। এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াশিংটন পোস্ট।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দুই গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের লক্ষ্য ছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান আলোচক আব্বাস আরাঘচি এবং দেশটির পার্লামেন্টের স্পিকার ও আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ।

দ্য ওয়াশিংটন পোস্ট-কে এক মার্কিন কর্মকর্তা বলেন, তাদের হত্যা করা মানে আলোচনায় আগ্রহী বাস্তববাদী নেতাদেরই সরিয়ে দেওয়া।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সম্ভাব্য এ হামলার ঝুঁকির বিষয়ে ইরানকে সতর্ক করতে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মাধ্যমে বার্তা পাঠানোর অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার
পরবর্তী নিবন্ধপাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০