৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির বিজ্ঞাপন দিলো হ্যাকার গ্রুপ

ডার্ক ওয়েবে অন্তত ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর সিভি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার দাবি করেছে ‘মাদারাক্স’ নামের একটি হ্যাকার গ্রুপ। এসব তথ্য চাকরি খোঁজার প্ল্যাটফর্ম বিডিজবস থেকে নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা। তবে হ্যাকারদের এ দাবি প্রত্যাখ্যান করেছে বিডিজবস।রোববার (২৩ আগস্ট) ডার্ক ওয়েবের একটি ফোরামে ওই বিজ্ঞাপন প্রকাশ করে হ্যাকার গ্রুপটি। সেখানে দাবি করা হয়, তাদের কাছে থাকা ডেটাসেটে চাকরিপ্রার্থীদের নাম, ফোন নম্বর, ঠিকানা, ই-মেইল, শিক্ষাগত যোগ্যতা, চাকরির অভিজ্ঞতা ও প্রশিক্ষণসহ বিভিন্ন ব্যক্তিগত ও পেশাগত তথ্য রয়েছে।

দাবির সমর্থনে হ্যাকার গোষ্ঠীটি ১৪৮টি সিভির নমুনাও প্রকাশ করেছে। সিভিগুলো বিশ্লেষণ করে দেখা যায়, বেশির ভাগই বেশ পুরোনো। এর মধ্যে ২০১১ থেকে ২০১৭ সালের মধ্যে সর্বশেষ হালনাগাদ করা সিভির সংখ্যাই বেশি।পুরো ডেটাসেট বিক্রির জন্য হ্যাকাররা ১ হাজার মার্কিন ডলার দাম চেয়েছে। একইসঙ্গে সর্বোচ্চ পাঁচজন ক্রেতার কাছে তথ্যগুলো বিক্রি করা হবে বলেও বিজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। অর্থ পরিশোধের মাধ্যম হিসেবে পেটিএম, ওয়াইজ, পে-ইউ ও বাইন্যান্সের মতো প্ল্যাটফর্মের নাম উল্লেখ করেছে হ্যাকাররা।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়া শ্রমবাজার : ২৫ এজেন্সির তালিকা নিয়ে বায়রার একাংশের উদ্বেগ
পরবর্তী নিবন্ধনুসরাত হত্যা মামলায় আপিলের রায় আজ