হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ২৫৬ শিশুর শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮৭৪ শিশুর মৃত্যু হয়েছে। হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৭৩ শিশু মারা গেছে।

পূর্ববর্তী নিবন্ধএদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
পরবর্তী নিবন্ধডোপ টেস্টে সিদ্ধার্থ ও মুগ্ধ দাসের শরীরে মাদকের আলামত পাওয়া যায়নি