সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে আরও দুজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে মোট ১২ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন।

শনিবার (৯ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ২ জন নারী। মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন মারা গেছেন।

সর্বশেষ শুক্রবার (৮ এপ্রিল) যশোরের কোতোয়ালির মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মারা গেছেন। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী।

জামালপুরের মাদারগঞ্জের মো. আব্দুল হাই (৬১) মদিনায় মারা গেছেন। একই দিন মক্কায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদীর মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা স্বাভাবিকভাবেই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

অন্যদিকে এখন পর্যন্ত ১২৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪৬ হাজার ২৫ জন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।

পূর্ববর্তী নিবন্ধসরকার স্বাধীন-ক্ষমতাবান গণমাধ্যম কমিশন করবে: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধরাশিয়া-ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ট্রাম্প