সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করল সাউথ বাংলা ব্যাংক

নিজস্ব প্রতিবেদক:

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক তার সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করেছে। সম্প্রতি রাজধানীর ফারর্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ। এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম চৌধুরী ও মো. আলতাফ হোসেন ভুঁইয়া, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহী এবং শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনায় আজও মৃত্যু নেই, শনাক্ত ৩৬
পরবর্তী নিবন্ধসাবেক হাইকমিশনার খায়রুজ্জামানের বিরুদ্ধে মামলার অনুমোদন