শিক্ষা জাতীর মেরুদন্ড, শিক্ষ প্রতিষ্ঠান হবে দুর্নীতি মুক্ত : এমপি সেলিমুজ্জামান

দেলোয়ার হোসেন, স্টফ রিপোটার

গোপালগঞ্জের মুকসুদপুরে শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার
উদ্যোগে আয়োজিত এ একটি জনপদের উন্নয়ন শুধু সড়ক, সেতু কিংবা ভবন নির্মাণে
সীমাবদ্ধ নয়; এর প্রকৃত শক্তি গড়ে ওঠে শিক্ষার আলো, মানবিক মূল্যবোধ এবং সম্মিলিত
উদ্যোগের সংবর্ধনা অনুষ্ঠান ।


প্রধান অতিথির গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের এমপি সেলিমুজ্জামান
সেলিম বক্তব্যে বলেন, শিক্ষা জাতীর মেরুদন্ড শিক্ষ প্রতিষ্ঠান হবে দুর্নীতি মুক্ত “আমরা সকলে
মিলে একটি সুন্দর মুকসুদপুর গড়ে তুলব। শিক্ষা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে
আগামী দিনের মুকসুদপুরকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”তাঁর এ
আহ্বানে একটি সমৃদ্ধ, শিক্ষাবান্ধব ও মানবিক সমাজ গঠনের স্বপ্ন উঠে আসে, যেখানে
উন্নয়নের অংশীদার হবে প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির। সঞ্চালনা করেন
মো. শওকত আলী মিয়া এবং স্বাগত বক্তব্য দেন মুকসুদপুর এসজে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
সুনীল চন্দ্র মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,
সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস,
সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, উপজেলা
একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা
রুহুল আমিন, বেজড়া এমইউ সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম এবং বাটিকামারী উচ্চ
মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহিদুল হুদা।


এ সময় ব্যারিস্টার সাজিদ আহমেদ কুশল, মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান
শিক্ষক মো. জাকির হোসেন, জেকেএমবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল সাহা,
বোয়ালিয়া নেজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাকিবুল হাসান, সুরুপী সালিনা
বক্সা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুলু হোসেন মুন্সী, পাচুড়িয়া এপিএফ উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক রণধীর সরকার এবং কৃষ্ণাদিয়া বাগুমৃধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম
মাওলা বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যা পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ জরুরি নির্দেশনা