শাহরুখের ‘পাঠান’ রিংকুও বক্স অফিসে হিট

স্পোর্টস ডেস্ক : কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে হারলেও রিংকু সিং-এর অবিশ্বাস্য ব্যাটিংয়ে শেষ ওভারে ৩১ রান তুলে চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে হারিয়েছে ৩ উইকেটে।

রোববার রাতে রিংকুর অবিশ্বাস্য ইনিংসে অবিশ্বাস্য এক জয়ের পর তাকে প্রশংসায় ভাসিয়েছেন শাহরুখ খান।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শাহরুখ লিখেন, ‘“ঝুমে জো রিঙ্কু…আমার বেবি রিঙ্কু সিং, নিতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার তোমরা বিউটি। মনে রাখবে, বিশ্বাসটাই আসল। অভিনন্দন কেকেআর এবং মাইসুরি স্যার আপনার হার্টের যত্ন নিবেন।’

এই অভিনন্দন বার্তার সঙ্গে শাহরুখ খান পাঠান ছবির পোস্টারে তার জায়গায় রিংকু সিং-এর ছবি লাগিয়ে দেন। পাঠান যেমন বক্স অফিসে হিট, তেমনি রিংকু সিং-ও হিট। তাইতো সবখানেই প্রশংসায় ভাসছেন তিনি।

রোববার শেষ ওভারে জেতার জন্য ২৯ রান প্রয়োজন ছিল কলকাতার। যা এক প্রকার অসম্ভব। যশ ঢুলের করা প্রথম বলে ১ রান নিয়ে রিংকুকে স্ট্রাইক দেন উমেশ যাদব। এরপর রিংকু যা করলেন তা একেবারেই অবিশ্বাস্য। যা ক্রিকেট ইতিহাসে এর আগে কেউ করতে পারেনি। পরবর্তী পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান রিংকু।

১৯তম ওভারের ৪ বল পর্যন্ত ১৪ বল খেলে ৮ রান করা রিংকু ম্যাচ শেষ করে আসেন ৬টি ছক্কা আর এক চারে মাত্র ২১ বলে ৪৮ রানের ইনিংস খেলে। তার স্ট্রাইক রেট ছিল ২২৮.৫৭।

তাতে গুজরাটের ছুড়ে দেওয়া ২০৪ রান টপকে যায় কলকাতা নাইট রাইডার্স।

পূর্ববর্তী নিবন্ধসালমানের বিরুদ্ধে দক্ষিণ ভারতের সংস্কৃতি অবমাননার অভিযোগ
পরবর্তী নিবন্ধএবার আর ‘ট্র্যাপে’ পা দেবে না বিএনপি: ফখরুল