শরিফুলের ফাইফারে চাপে অস্ট্রেলিয়া

শরিফুল ইসলামের আগুনে বোলিংয়ে একের পর এক উইকেটে হারাচ্ছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে ক্যারিয়ারের সেরা বোলিং করে ফেলেছেন তিনি। তার সেরা বোলিং ছিল ২৮ রানে ৩ উইকেট। কিন্তু অস্ট্রেলিয়াকে পেয়ে দারুণভাবে জ্বলে উঠলেন তিনি। অসিদের ৮ উইকেটের মধ্যে একাই ৬ উইকেট তুলে নিলেন তিনি।শরিফুলের তোপে ১৪৮ রানে ৮ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। বাকি ২ উইকেট নিলেন তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ। তবে ক্যামেরন গ্রিন বিপদ হয়ে আছেন এখনও।

এ রিপোর্ট লেখার সময় অস্ট্রেলিয়ার রান ৩৩.১ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮। এরই মধ্যে অস্ট্রেলিয়ার লিড দাঁড়িয়েছে ৮৪ রানের। ক্যামেরন গ্রিন ব্যাট করছেন ৪৫ রান নিয়ে।অস্ট্রেলিয়ানে শুরুতেই চেপে ধরেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। তবে, তাদের ফাঁস থেকে ধীরে ধীরে দলকে বের করে আনার কাজ করছিলেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ। ক্যামেরন গ্রিনকে সঙ্গে নিয়ে ৭৭ রানের অনবদ্য একটি জুটি গড়েন স্মিথ।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ট্রাম্পের স্থগিতাদেশ বাতিল
পরবর্তী নিবন্ধতথ্য ও সম্প্রচারমন্ত্রী হলেন আন্দালিভ রহমান